কক্সবাজারে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত দুই, আহত ৮
ওসি জানান, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত আটজন।
সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা।
হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে শুভরঞ্জন চাকমা বলেন, “সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আট আহতকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ওসি জানান, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।
