ভোলায় মঞ্চে ঝুলছিল যুবকের লাশ
“শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি।”
ভোলা শহরের বাংলাস্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান।
নিহত ফাহিম আহমেদ মুন বরিশাল সিটি করপোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় স্ব পরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বজনদের বরাতে ওসি শাহাদাৎ বলেন, “শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি।
“শনিবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।”
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
