২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কু‌ড়িগ্রা‌মে বাড়ির পাশে ডোবায় প‌ড়ে শিশুর মৃত্যু

বাড়ির পাশে খেলার এক পর্যায়ে সবার অজান্তে শিশুটি ডোবায় পড়ে যায় বলে জানান স্বজনরা।

কু‌ড়িগ্রা‌মে বাড়ির পাশে ডোবায় প‌ড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

বিডিনিউজ২৪

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে এক‌ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

শুক্রবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে বলে জানান চিলমারী থানার এসআই ইয়া‌ছিন আলী।

নিহত ইয়াছিন মিয়া (৩) ওই এলাকার হোসেন মিয়ার ছেলে।

রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, দুপুরে সিয়াম বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে স্বজনদের অজান্তে সে বাড়ির পেছনে ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। 

এক পর্যায়ে বা‌ড়ির পা‌শের ডোবায় ইয়াছিনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই ইয়া‌ছিন আলী।