২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাইক দুর্ঘটনায় নিহত ৩

কুয়াশার মধ্যে একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 11:51 AM

Updated : 26 Aug 2026, 11:36 AM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর প্রাণ গেছে।

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান।

নিহতরা হলেন-কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বিষ্ণু দাসের ছেলে দীপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

তাদের মধ্যে দীপু নবম ও বিশাল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।  

ওসি রোকিবুজ্জামান বলেন, “খেজুরের রস পান করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে পাশের ফরিদপুরের জেলার বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। পথে কুয়াশার মধ্যে একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

“এ ঘটনায় দীপু এবং বিশাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”

পুলিশের ওই কর্মকর্তা বলেন, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তিন জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।