১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ‘এক কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ’ যুবক আটক

জব্দ সোনার বারের ওজন ১ কেজি ১৯৩ গ্রাম জানিয়েছেন ওসি।

যশোরে ‘এক কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ’ যুবক আটক
আটক শুভ ঘোষ

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 03:49 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

যশোরের শার্শা উপজেলায় ১০টি সোনার বারসহ যুবককে আটক করা হয়েছে; জব্দ সোনার বাজার দর এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়ে পুলিশ।  

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান। 

আটক শুভ ঘোষ (৩০) মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন জয়মণ্ডপ গ্রামের সুনিল ঘোষের ছেলে।

ওসি রবিউল বলেন, শার্শা থানার এসআই আলমগীর হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান বাগআচড়া বাজার এলাকায়। তখন সেখানে শুভ ঘোষকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে স্কচটেপ দিয়ে মুড়ানো অবস্থায় ১০টি সোনার বার পায়। 

জব্দ সোনার ওজন ১ কেজি ১৯৩ গ্রাম জানিয়ে ওসি আরো বলেন, “সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই যুবক বহন করছিলেন। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।”