মুরগির বাচ্চা ফুটানোর মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
আনোয়ার নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নীলফামারী সদর উপজেলায় মুরগির বাচ্চা ফুটানোর মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি জিল্লুর রহমান।
নিহত আনোয়ার হোসেন খোকন ওই এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ৮টার দিকে আনোয়ার হোসেন বাড়িতে ডিম থেকে মুরগির বাচ্চা ফুটানোর ইনকিউবেটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান।
স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
