২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পিকআপ-প্রাইভেট কা‌রের সংঘ‌র্ষে আহত ২২ তীর্থযাত্রী

আহতরা মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গণেশ পাগলের কুম্ভ মেলা থেকে ফিরছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 11:19 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

গোপালগঞ্জ সদর উপ‌জেলায় পিকআপ ও প্রাই‌ভেট কা‌রের সংঘ‌র্ষে ২২ জন আহত হয়েছেন।

উপজেলার তেঁতু‌লিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান জানান।

পুলিশ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গণেশ পাগলের কুম্ভ মেলা থেকে পিকআপে করে ফিরছিলেন ২২ তীর্থযাত্রী। পথে একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যানবাহনের ২২ জন আহত হন। 

ওসি আনিসুর রহমান বলেন, আহতদের মধ্যে ১৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।