২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহপরাণ মাজারের পুকুর থেকে মরদেহ উদ্ধার

পুলিশ কর্মকর্তা বলেন, হারুন মিয়া কিছুদিন আগে ওসমানী হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি হয়ে অপারেশন করেছিলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।  

নিহত হারুন মিয়া (৩০) সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হারুন মিয়া কিছুদিন আগে ওসমানী হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি হয়ে অপারেশন করেছিলেন। তিন-চার দিন আগে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। 

“ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও দেখেছি, তিনি নিজে লাফ দিয়ে পুকরের পানিতে পড়ছেন।”  

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।