১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে মাহেন্দ্র-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

পুলিশ জানায়, এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 01:53 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাহেন্দ্র ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ছয়জন।

শুক্রবার সকালে উপজেলার মাতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “মধুপুর থেকে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

“এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং উভয় গাড়ির সাতজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।"

পরে ময়মনসিংহ নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।