২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হামের উপসর্গে ১৫ ভর্তি, তিনজন শনাক্ত

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে।

শেরপুরে হামের উপসর্গে ১৫ ভর্তি, তিনজন শনাক্ত
ফাইল ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 11:11 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

হামের উপসর্গ নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে ১৫ রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছে। 

সোমবার সকালে সিভিল সার্জন মুহাম্মদ শাহিন এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ১১৯ রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

“৪৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১৫ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে। পাশাপাশি মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন মুহাম্মদ শাহিন বলেন, জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। এর আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

জেলায় মোট এক লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট এক হাজার ৩৩৫টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। এই কর্মসূচি ১০ মে পর্যন্ত চলবে।