১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

নিহতের ছেলে বলেন, “রাতে মা নিজ ঘরে ঘুমিয়েছিলেন। ওই সময় টিনের বেড়ার নিচ দিয়ে শিয়াল ঘরে ঢুকে মাকে কামড় দেয়।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 02:25 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে আহত এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ। 

জাহেরা বেগম (৬৫) ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে আল মাহমুদ বলেন, “রাতে মা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় টিনের বেড়ার নিচ দিয়ে শিয়াল ঘরে ঢুকে মাকে কামড় দেয়।”

দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।  

সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। 

ওসি শাহীন আকন্দ বলেন, “পরিবার থেকে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি জানান হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেলে আছে। আমরা বিষয়টির তদন্ত করছি। ঘটনা সত্য হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”