২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

‘পরিবারের সদস্যরা থানায় অভিযোগ না দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে।’

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2022, 05:08 PM

Updated : 03 Aug 2022, 05:08 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার বেলা ১২টার দিকে তিনি মারা যান বলে জেলার দর্শনা থানার ওসি লুৎফুল কবির জানান।

নিহত সরজত আলী মণ্ডল (৬৮) দামুড়হুদা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আহাদ আলীর বাবা।

ওসি লুৎফুল বলেন, সকাল ১০টার দিকে সরজত আলীকে কুড়ালগাছি আনন্দবাজার এলাকায় দর্শনা-মুজিবনগর সড়কে একটি মোটরসাইকেলের ধাক্কা দেয়। আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে তিনি মারা যান।

‘অভিযোগ না দিয়ে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে’ বলে জানান ওসি।