১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি: জামায়াত আমির

“জামায়াতে ইসলামী সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোরবিরোধী।”

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 04:24 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুর বলেন, “এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। পাটগ্রাম আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।”

“নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোরবিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি।”

পরে তিনি বেলা ৩টায় রংপুরে আয়োজিত একটি জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করেন।