২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 10:18 AM

Updated : 13 Oct 2022, 10:20 AM

দিনাজপুর শহরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।

বুধবার রাত ১০টার দিকে সরকারি কলেজ মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- দিনাজপুর শহরে বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মামুন‌ (৩০) ও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান রাবু (৩২)। তারা দুজনই প্রাণ কোম্পানির কর্মী ছিলেন।

ওসি বলেন, “পাথর বোঝাই ট্রাকটি দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।