২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গাঁজার চাষ, ধ্বংস করল সেনাবাহিনী

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 09:05 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ে প্রায় দুই একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার তিন্দকছড়িতে অভিযান চালিয়ে গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।

মঙ্গলবার সেনাবাহিনী জানায়, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট দুর্গম পাহাড়ে গাঁজার চাষাবাদ করছে। প্রশাসনকে ফাঁকি দিতেই গাঁজা চাষের জন্য প্রত্যন্ত পাহাড়কে বেছে নিয়েছে। ধ্বংস করা গাঁজা ক্ষেতের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, গাঁজা ক্ষেতের গাছগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।