২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজে’ ভর্তি বৃহস্পতিবার থেকে

জনসংযোগ দপ্তরের পরিচালক বলেন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিয়ে ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 11:03 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস নন থিসিস/থিসিস ভিত্তিক মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ-এসএএস ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি শুরু ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে। যা ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।  এজন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম ওই সময়ের মধ্যে পূরণ করতে হবে। 

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ৫ নভেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে। 

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বলে জানান মোস্তাফিজুর রহমান।