সিলেটের আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার
বিজিতের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে নগরীর রর কাষ্টঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, বিজিতের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
