১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মেঘনায় বড়শিতে ধরা পড়ল ১৭ কেজির বোয়াল

মাছটি ৮০০ টাকা কেজি দরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মৎস্য আড়তে বিক্রি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মেঘনা নদীতে এক জেলের বড়শিতে প্রায় ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চালতপাড় এলাকায় মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় বাসিন্দা মিহির দেব।

তিনি বলেন, সকালে নাসিরনগর মৎস্য বাজারে জেলে প্রফুল্ল দাস একটি বিশাল বোয়াল মাছ নিয়ে আসেন। মাছটি ওজন করে ১৬ কেজি ৭০০ গ্রাম হয়। পরে বাজারের যমুনা মৎস্য আড়তে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়।

মিহির দেব বলেন, নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত। দেশি প্রজাতির মাছের জন্য এ উপজেলা বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্য এলাকাতেও যায়। উপজেলার বিস্তীর্ণ হাওড়ের পাশাপাশি মেঘনা নদীতেও মাছ ধরেন জেলেরা।