২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 06:13 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার উপজেলার কচুয়া গ্রামে এবং জয়শ্রী গ্রামে এসব ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন। 

নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মো. সামছুল হকের ছেলে মো. আরিফ (৩০) ও গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল মালেক মেলকারের ছেলে টোকন মেলকার (২৭)। 

স্থানীয়দের বরাতে পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন আরিফ। 

“সকালে গোসল করে ঘরের সামনে টাঙানো স্টিলের তারে কাপড় শুকানোর জন্য দেন তিনি। তখন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় আরিফ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

পরিদর্শক বলেন, অন্যদিকে, উপজেলার জয়শ্রী গ্রামের সেকেন্দার হাওলাদার বাড়িতে গভীর নলকূপ বসানো শেষে পানির মোটরের লাইন খুলতে যান শ্রমিক টোকন মেলকার। “অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।