২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়া থানায় হাতবোমা নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত

এ ছাড়া উপজেলা পরিষদের সামনেও দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কোটালীপাড়া থানায় হাতবোমা নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত
গোপালগঞ্জের কোটালীপাড়া থানা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 03:29 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। এ ছাড়া কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনেও দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

আহতরা হলেন- কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) এবং নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের বরাতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, “থানায় দায়িত্ব পালন করার সময় বাইরে থেকে নিক্ষেপ করা হাতবোমা বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, “কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে উপজেলা পরিষদে ককটেল হামলায় কেউ আহত হয়নি।” 

ঘটনাস্থল থেকে আলামত উদ্ধারের পর তদন্তে কাজ শুরু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।