২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি বাচ্চু চলতি বছরের ২৪ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন।

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
আহমদ মোস্তফা খান বাচ্চু সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু জেলা কারাগারে মারা গেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন বলে জানান সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুজ্জামান।

৮০ বছর বয়সি বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কারাগারের সুপার কামরুজ্জামান বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন বাচ্চু। তিনি হার্ড, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাচ্চু। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

কামরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন বাচ্চু। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।