খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী: খায়রুল কবির খোকন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর শহরের কামারগাঁও শফিকুল ইসলাম মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিল হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেছেন, “খালেদা জিয়ার অসুস্থতার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী। তার সরকার তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। তার অসুস্থতায় সারাদেশ ও বিশ্ববাসী উদ্বিগ্ন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।”
নরসিংদীতে সোমবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে খোকন এসব কথা বলেন।
