Published : 19 Jun 2026, 11:54 PM
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার কুমিল্লা টিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম সোহেল (৪০) কুমিল্লা টিলা আমবাগান এলাকার বাসিন্দা এবং যুবলীগের পৌর কমিটির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
ওসি কায় কিসলু বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।