২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

আহত দুজনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 09:44 AM

Updated : 26 Aug 2026, 02:25 PM

গাজীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন। 

গাজীপুর মেট্রো সদর থানার রাজেন্দ্রপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং একই থানাধীন শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) মেট্রো সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন। 

দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি মেহেদী হাসান বলেন, “শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। 

“খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।” 

তিনি বলেন, “রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন জন গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”

এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান।