১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফ সৈকতে ভেসে এল দুই লাশ

“লাশ দুটি দেখে জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে মনে হয়নি।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 02:36 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।

মৃতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

টেকনাফের স্থানীয় জেলে নুরুল ইসলাম বলেন, সকালে তিনি সৈকতে নেমে দেখেন, কয়েকজন ব্যক্তি বালুচরে পড়ে থাকা তরুণ-তরুণীর লাশ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। 

তিনি বলেন, “লাশ দুটি দেখে জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে মনে হয়নি। অন্য কোথাও দুজনকে হত্যার পর কেউ সমুদ্রসৈকতে লাশ ফেলে গেছে বলে ধারণা করছি।”

ওসি সাইফুল ইসলাম বলেন, “টেকনাফ সমুদ্র সৈকতের কাছাকাছি দুই স্থানে দুটি মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। 

“মরদেহ দুটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সেগুলো ময়নাতন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।