মাগুরায় চালবাহী ট্রাক ডোবায় পড়ে চালক নিহত
পথে মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় পৌছালে ট্রাকের সামনের চাকা নষ্ট হয়ে যায়।
মাগুরা সদরে চালবাহী ট্রাক ডোবায় পড়ে চালক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সিদ্ধার্থ সাহা।
নিহত বিপ্লব মিয়া ঝিনাইদহ জেলার বাঁধপুকুরিয়া গ্রামের মো. আমির আলী ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সিদ্ধার্থ সাহা বলেন, শুক্রবার রাতে ঝিনাইদহ ডাকবাংলো এলাকা থেকে চাল বোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় পৌছালে ট্রাকের সামনের চাকা নষ্ট হয়ে যায়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। এতে গাড়িটির চালক বিপ্লব মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আছে বলেও জানান এসআই সিদ্ধার্থ।
