২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই দিনে ২ শিশুর মৃত্যু

এ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও আটজন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 11:42 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী আরেক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সাফা নামে এই শিশুটি মারা যায় বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান জানান। 

বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের আট মাসের এক শিশু মারা গেছে। এই নিয়ে দুই দিনে দুই শিশুর মৃত্যু হল।

এছাড়া গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে আরও আটজন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। নতুন করে ভর্তি হওয়া এই শিশুদের নিয়ে মোট ২৩ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে। 

এদিকে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদিকুর রহমান বলেন, “আজকে ভোরে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছে। এ নিয়ে দুই দিনে দুইজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”