১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে প্রতিমা ভেঙে পালানোর সময় কিশোর আটক

গৌরনদীর জঙ্গলপট্টি গ্রামের রাম কৃষ্ণ দে’র বাড়িতে এ ঘটনা ঘটে।

বরিশালে প্রতিমা ভেঙে পালানোর সময় কিশোর আটক
বরিশালের গৌরনদী মডেল থানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

বরিশালের গৌরনদী উপজেলায় মন্দিরের প্রতিমা ভেঙে পালানোর সময় এক কিশোরকে আটক করেছে জনতা। 

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জঙ্গলপট্টি গ্রামের রাম কৃষ্ণ দে’র বাড়িতে এ ঘটনা ঘটে বলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।  

আটক কিশোর উপজেলার ভীমেরপাড় গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, দুপুরে হঠাৎ করেই ওই বাড়িতে যায় কিশোর। পরে মন্দিরে থাকা দুটি প্রতিমা ভাঙচুর করে পালানোর সময় তাকে লোকজন ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় মামলা হবে। মামলার পর তদন্ত করে দেখা হবে কারও প্ররোচণায় এ ঘটনা ঘটিয়েছে কি-না।