খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে বিএনপির দোয়া
একই সঙ্গে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভাও হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া একই সঙ্গে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভাও হয়েছে।
শনিবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে সভায় ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের খন্দকার নাসিরুল ইসলাম বক্তব্য দেন।
সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। অপরদিকে চৌধুরী কামাল ইবনে ইউসুফের কর্মজীবনের উপর আলোচনা করেন বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, বিএনপি নেতা আজম খান, আবজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এ বি সিদ্দিকী মিতুল, অধ্যাপক আব্দুল সামাদ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম।
