১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রূপসা নদীতে ডুবেছে লাইটারেজ জাহাজ

রূপসা রেল সেতুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে জাহাজটি ডুবে যায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 06:42 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

খুলনায় রূপসা রেল সেতুর সঙ্গে ধাক্কা লেগে রূপসা নদীতে এমভি সেভেন সার্কেল-২৩ লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জাহাজের সুকানি ইমাম হোসেন লিটু ও গ্রিজার অমিত কুমার শীল বলেন, তারা মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসায় সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। জাহাজটিতে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। পথে রূপসা রেল সেতুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে জাহাজটি ডুবে যায়।

পরে জাহাজে থাকা ১৩ জন কর্মীকে জাহাজ কর্তৃপক্ষের দুটি ট্রলার এসে উদ্ধার করে তীরে তোলে বলে জানান তারা।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জাহাজটি উদ্ধারে কার্যক্রম শুরু করেছে কোস্ট গার্ড।