২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মি ৫৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

এর মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক, ৪২ জন রোহিঙ্গা।

জিম্মি ৫৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
জিম্মি ৫৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 05:54 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। 

বুধবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নাফ নদের ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়েছে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।

তিনি বলেন, বিভিন্ন সময় নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ৮ এপ্রিল চারটি ট্রলারসহ নিয়ে যাওয়া হয় ২৩ জেলেকে। বিষয়টি নিয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনা হয়েছে। 

ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক। অপর ৪২ জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হাতে হস্তান্তর এবং ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।