Published : 02 Dec 2025, 06:25 PM
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া অনুষ্ঠান করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার আছর নামাজের পর বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বগুড়ার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংগঠিনটির সভাপতি গণেশ দাস।
দোয়ার পূর্বে খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানান দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, আবুল কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, দৈনিক উত্তরকোনের সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা সভাপতি আবু মুসা, আল আমিন মণ্ডল।
পরে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় শরীক হন মসজিদে উপস্থিত কয়েক শত মানুষ।