মেহগনি গাছে ঝুলছিল এনজিও পরিচালকের মরদেহ
তিনি 'সোনার বাংলা' নামের একটি স্থানীয় এনজিওর পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে দুর্গানগর গ্রামের একটি মেহগনি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী আরিফুল ইসলাম ওই গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি 'সোনার বাংলা' নামের একটি স্থানীয় এনজিওর পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।
ওসি মেহেদী হাসান বলেন, “স্থানীয়রা গাছের সঙ্গে আরিফুলের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”
তিনি বলেন, মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুন মামলা দায়ের করা হয়েছে।
