২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হাটে গরুর শিংয়ের গুঁতোয় নারীর মৃত্যু

বাজারে আনার পর গরুটি ক্ষিপ্ত হয়ে তাকে শিং দিয়ে গুঁতো মারে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 08:19 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

কুমিল্লার হোমনা উপজেলায় গরুর শিংয়ের গুঁতোয় এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোমনা থানার ওসি টমাস বড়ুয়া।

নিহত আমেনা বেগম (৫৫) উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।

ওসি টমাস বড়ুয়া বলেন, ঘাড়মোড়া বাজারে নিজের পালিত একটি গরু বিক্রির জন্য আনেন আমেনা বেগম। বাজারে আনার পর গরুটি ক্ষিপ্ত হয়ে তাকে শিং দিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।