১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

“নিহতের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান হাত থেঁতলে গেছে।”

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ বেদবাড়ি রেলগেটের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকালে জিআরপি পুরিশ মরদেহটি উদ্ধার করে বলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু জানান।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।  

এসআই জগদীশ চন্দ্র বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন।

“নিহতের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান হাত থেঁতলে গেছে। একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পাশেই পড়ে ছিল। মরদেহের পাশে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট পাওয়া গেছে।”

নিহতের পরিচয় সনাক্ত না হওয়ায় লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান।