২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলা: মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী নিহতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 06:17 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী নিহতের মামলায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান। 

মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ জুলাই মাদারীপুর-শরীয়তপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামাত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্ল, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ অনেককে আসামি করা হয়।