২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

আটক আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
সাভারের বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 08:25 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ঢাকার সাভার উপজেলা থেকে ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আটক করা হয়েছে আরও এক নারীকে।

সোমবার বিকালে খনিজনগর এলাকার স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

আটক আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মণ্ডলের খালাতো ভাই। তবে আটক নারীর নাম জানায়নি পুলিশ।

পরিদর্শক রিয়াজ উদ্দিন বলেন, “ওই এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত স্বপনের বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় স্বপনকে আটক করা না গেলেও তার বাড়ি থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা হামিদকে আটক করা হয়। এছাড়া আটক করা হয়েছে স্বপনের স্ত্রীকেও।”

অভিযানে স্বপনের ঘর থেকে বেশ কিছু দেশি অস্ত্র জব্দ করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডল বলেন, “হামিদ ইউনিয়ন যুবলীগের সভাপতি। শুনেছি তাকে ডিবি পুলিশ আটক করেছে।”