২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ৯ বছরের কন্যাশিশুর লাশ উদ্ধার

মা বাড়ি ফিরে দেখেন, শিশুটি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের ধর্নায় ঝুলছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 09:55 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নয় বছরের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।   

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটির বাবা অটোরিকশা চালক। তিনি বাড়ি ছিলেন না। দুপুর আড়াইটার দিকে শিশুটির মা তাকে বাড়ি রেখে ছাগল চড়াতে যান। 

শিশুটি ঘরে আঁকাআকি করছিল। আধাঘণ্টা পর মা বাড়ি এসে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের ধর্নার সঙ্গে মেয়েকে ঝুলন্ত দেখতে পান। 

মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুটির বাবা আহাজারি করে বলছিলেন, তার মেয়েকে ‘নির্যাতন’ করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। 

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, “কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে এখনও শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।