২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পার্কে নিরাপত্তা প্রহরীর গলাকাটা লাশ, আটক ৪

লাশ উদ্ধার হওয়া কক্ষ ও পাশের ঘর থেকে ‘অসামাজিক’ কাজে ব্যবহৃত আলামত জব্দ করা হয় বলে পুলিশের ভাষ্য।

দিনাজপুরে পার্কে নিরাপত্তা প্রহরীর গলাকাটা লাশ, আটক ৪

বিনোদন কেন্দ্রের ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2022, 10:28 PM

Updated : 10 Aug 2022, 10:28 PM

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি বিনোদন কেন্দ্র থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

বুধবার সকালে কালুপাড়া গ্রামে ওই বিনোদন কেন্দ্রের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ঘোড়াঘাট থানার পরিদর্শক আবু হাসান কবির জানান।

নিহত সবুজ মিয়া (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভংগী গ্রামের প্রয়াত শরিফ উদ্দিনের ছেলে।

পরিদর্শক আবু হাসান কবির জানান, সবুজ মিয়া ‘মোজাম বিনোদন পার্ক’ নামে ওই বিনোদন কেন্দ্রের নিরাপত্তা প্রহরীর কাজের পাশাপাশি একটি মুদির দোকানও চালাতেন।

“লাশ উদ্ধার হওয়া ঘরটি ও পাশের একটি ঘর থেকে অসামাজিক কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।”

আবু হাসান বলেন, নিহত ব্যক্তির গলা কাটা ছাড়াও বুক ও পিঠে চাকু দিয়ে জখম করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম এ রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন এসেছে। মামলার প্রক্রিয়া চলমান।