নাটোরে চোলাই মদসহ গ্রেপ্তার ৪
গ্রেপ্তাররা চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও তা বহিরাগত মাদক বিক্রেতাদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল।
নাটোরের সদর উপজেলায় চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, শনিবার সকাল পৌনে ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার শঙ্করভাগ গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদসহ ওই মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শঙ্করভাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৫২), একই এলাকার ঘনরাম তেলীর ছেলে শ্রী নির্মল কুমার তেলী (৩৫), শ্রী শ্যামল তেলীর ছেলে শ্রী সুজন তেলী (২৩) ও কৃষ্ট তেলীর ছেলে শ্রী সন্তোষ চন্দ্র তেলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে র্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ড্রাম ও ডেগে রাখা ২ হাজার ৩০ লিটার চোলাই মদ উদ্ধার এবং চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও তা বহিরাগত মাদক বিক্রেতাদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন।
