২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

বাসচাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান।

খুলনায় বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 12:44 PM

Updated : 19 Sep 2022, 12:49 PM

খুলনায় হরিণটানা থানার হোগলাডাঙ্গা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক জানান।

নিহতদের মধ্যে শরিফুল ইসলাম রাজবাঁধ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও বেল্লাল ওই এলাকার আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন।

ওসি বলেন, ফজরের নামাজ পড়ে শরিফুল ও বেল্লাল একসঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হোগলাডাঙ্গার ভেতর থেকে মহাসড়কে ওঠার সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দুর্ঘটনার পরপরই বাস নিয়ে চালক পালিয়ে গেছে। আর দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।