১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যখাত সংস্কার: বরিশালে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

“স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফার সঙ্গে তাদের ওপর প্রত্যেকটি হামলার তদন্ত ও বিচারসহ চার দাবিতে আন্দোলন অব্যাহত রাখা হবে।”

স্বাস্থ্যখাত সংস্কার: বরিশালে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
স্বাস্থ্যখাত সংস্কারের তিন দাবিতে বরিশালে চলমান আন্দোলন নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 10:25 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার বিকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি। এ সময় তার সঙ্গে অনশনে বসা শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ানের মাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের সামনে অনশনরত শিক্ষার্থীদের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে হাসপাতাল কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি বলেন, “হাসপাতালের পোশাক পরে একটি মব সৃষ্টির উদ্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। অতর্কিত এই হামলায় কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। এতে অনশনকারী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা রক্তাক্ত জখম হয়েছেন।”

হামলার পর শিক্ষার্থী নিখোঁজের দাবি করে রনি বলেন, আহত ও নিখোঁজদের তালিকা করা হচ্ছে।  সঠিক পরিসংখ্যান তুলে ধরা হবে। নিখোঁজদের বিষয়ে তথ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ‘হুমকিতে’ মব সৃষ্টি করে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন রনি। তিনি বলেন, “স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফার সঙ্গে তাদের ওপর প্রত্যেকটি হামলার তদন্ত ও বিচারসহ চার দাবিতে আন্দোলন অব্যাহত রাখা হবে।”

রনি বলেন, শিক্ষার্থীরা আহত হলেও তাদের অনশন কেউ ভাঙ্গায়নি। তাদের কর্মসূচি চলছে। নতুন কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী দাইয়ানের মা বলেন, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে তার ছেলে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে। কিন্তু হঠাৎ তাদের ওপর হামলা করা হয়েছে। হামলাকারীদের বিচার দাবি করেন তিনি। 

দুই সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে স্বাস্থ্যখাত সংস্কার ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী দাবির সপক্ষে অনশনও করছেন।

স্বাস্থ্যখাত সংস্কার: বরিশালে এবার সড়ক অবরোধের সঙ্গে আমরণ অনশন

স্বাস্থ্যখাত সংস্কার: স্বাস্থ্যের ডিজির আহ্বানে সাড়া দেয়নি আন্দোল

আন্দোলনের মধ্যে বরিশাল মেডিকেলে অকেজো যন্ত্রপাতি মেরামত শুরু

'ব্লকেডে' ভোগান্তি বরিশাল নগরে, বুধবার সারা বিভাগে

বরিশালে স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের অনশনে অসুস্থ ২ শিক্ষার্থী

স্বাস্থ্যখাত সংস্কারে বরিশালে 'ব্লকেড কর্মসূচি'

স্বাস্থ্য উপদেষ্টা বরিশাল না যাওয়ায় কঠোর কর্মসূচি