২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর নিজাম হাজারীর ‘দেহরক্ষী’ আখাউড়া চেকপোস্টে আটক

তিনি ফেনী জেলা যুবলীগের সহ সম্পাদক।

ফেনীর নিজাম হাজারীর ‘দেহরক্ষী’ আখাউড়া চেকপোস্টে আটক
মো. ফরিদ মানিক

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 10:27 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

ফেনী ২ আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী হিসেবে পরিচিত এক যুবলীগ নেতা আটক হয়েছেন।

সোমবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. খায়রুল আলম জানান।

আটক মো. ফরিদ মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে। এ ছাড়া তিনি জেলা যুবলীগের সহ সম্পাদক। 

ওসি মো. খায়রুল আলম জানান, দুপুরে ফরিদ মানিক ওরফে পিএস মানিক পর্যটক ভিসায় ভারত গমনের জন্য ইমিগ্রেশনে আসেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু তার দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী হিসেবে পরিচিত পিএস মানিক আত্মগোপনে ছিলেন।