২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চা বাগান থেকে গলাকাটা অবস্থায় তরুণীকে উদ্ধার

“তরুণী হাসপাতালে ভর্তি রয়েছেন; তবে গলাকাটা থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সিলেট নগরীর চা বাগান থেকে এক তরুণীকে (২০) গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল ৯টার দিকে নগরীর সুবিদবাজার-বনকলাপাড়া এলাকার তারাপুর চা বাগান থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

তিনি বলেন, “ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে গলাকাটা থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। তার বাড়ি ও পারিবারের লোকজনের খোঁজ চলছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন।”

পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। 

তাৎক্ষণিকভাবে তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন।