২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নালায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

মৃতদেহটি তিন থেকে চার দিন আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 05:46 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

কুড়িগ্রাম সদর উপজেলায় সড়কের পাশে নালার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের যোগাযোগ মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলেন জানান কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান।

স্থানীয়রা জানান, নালার পানিতে মৃতদেহ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে তাৎক্ষণিক মৃত ব্যক্তির পরিচয় কেউ জানাতে পারেননি। 

ওসি মাসুদুর রহমান জানান, আনুমানিক ৬০ বছর বয়সি মৃতদেহটি তিন থেকে চার দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির পরিচয়সহ তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।