২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

শিশুটির মা থানায় অভিযোগ দেওয়ার পর ১২ বছরের কিশোরকে আটক করা হয়েছে বলে তাড়াশ থানা জানায়।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
সিরাজগঞ্জের তাড়াশ থানা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 08:27 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার ছাত্র এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা থানায় অভিযোগ দেওয়ার পর ১২ বছরের কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তাড়াশ থানার ওসি আসলাম হোসেন।

শিশুটি দ্বিতীয় শ্রেণির এবং কিশোর সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

অভিযোগের বরাতে পুলিশ জানায়, গত শনিবার শিশুটি অন্যদের সঙ্গে খেলা করছিল। তখন মাদ্রাসা ছাত্র শিশুটিকে প্রলোভন দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। 

এ ঘটনায় কিশোরের পরিবার বিচারের আশ্বাস দেয়। কিন্তু বিচার না পেয়ে মামলা করেছেন বলে মামলায় বলেছেন বাদী।