২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নকল শিশু খাদ্য তৈরি, কারখানা মালিককে জেল-জরিমানা

কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরে নকল শিশু খাদ্য তৈরি, কারখানা মালিককে জেল-জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে এক কারখানা মালিককে জরিমানার পাশাপাশি এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি নকল শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী।

এ সময় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলায় সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। 

দণ্ড পাওয়া আশরাফ মল্লিক (২৭) ওই এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে তানভীর হাসান বলেন, আশরাফ মল্লিক ওই গ্রামে ‘রিজিয়া আইসক্রিম ফ্যাক্টরি’র পাশাপাশি সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য তৈরি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে এসব নকল শিশু খাদ্য বিভিন্ন বাজারে পাইকারি দরে বিক্রি করছিলেন তিনি।

গোপন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ কারখানাটিতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। 

তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ১৩ ধারায় আশরাফ মল্লিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।

জনগণের স্বার্থে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।