০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে শিশু সাংবাদিকতায় হ্যালোর দিনব্যাপী কর্মশালা

জেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণি পড়ুয়া ১০ শিক্ষার্থী এতে অংশ নেয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 05:59 PM

Updated : 26 Jan 2024, 08:57 PM

হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ওপর হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার হবিগঞ্জ প্রেস ক্লাবে হ্যালো বিডি আয়োজিত কর্মশালার সহযোগিতায় ছিল জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল।

বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল।

কর্মশালাটি পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফিচার সম্পাদক আহসান বিপুল।

জেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণি পড়ুয়া ১০ শিক্ষার্থী এতে অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোছাব্বির বকুল বলেন, ‘সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ একটি পেশা। এ পেশার মাধ্যমে সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায়। শিশুদের অধিকার আদায় নিশ্চিতে কাজ করছে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে শিশুরা সাংবাদিকতার সুযোগ পাচ্ছে।

কুসংস্কার রোধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতায় এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।