২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে ‘ইয়াবাসহ’ উপজেলা যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবাসহ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে ৩৫০টি ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে আশুগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেন জানান। 

শুক্রবার রাতে আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মাদবেরবাগ এলাকার আনোয়ার হোসেন (৩৮) ও একই ইউনিয়নের খাটিংগা গ্রামের রফিকুল ইসলাম (৪২)। 

রফিকুল বিজয়নগর উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায় তারা। সেসময় আনোয়ার ও রফিকুলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছে ৩৫০টি ইয়াবা পাওয়া যায় বলে দাবি পুলিশের। সেসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আশুগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে।”