Published : 17 Jul 2026, 10:14 PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে আটক এক নারীসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার বালীগাঁও এবং মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা।
দণ্ড পাওয়ারা হলেন- বালীগাঁও এলাকার প্রয়াত ওহিদ সিকদারের মেয়ে তাছলিমা বেগম, আমজাদ আলীর ছেলে ইব্রাহিম, তারা মিয়ার ছেলে রবিউল, মোক্তারপুর ইউনিয়নের দিগুয়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিঠুন, আয়েত আলীর ছেলে মানিক মিয়া এবং প্রয়াত রফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। তাদের বয়স ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম জাকিয়া সারওয়ার লিমা বালীগাঁও এলাকার তিনজনকে তিন মাস করে এবং দিগুয়া এলাকার তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।